• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণ স্বাধীনতার সুফল পাচ্ছে না : সমমনা জোট

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৯
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ৩:২৯

963696 1

জনগণ স্বাধীনতার সুফল পাচ্ছে না : সমমনা জোট

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, যে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সে গণতন্ত্রকে সবসময়ই পদদলিত করেছে আওয়ামী লীগ। এই দলটির কারণেই জনগণ আজ স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত। শুধু তাই নয় সরকারের একগুঁয়েমি ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পুরো বিশ্ব থেকে বাংলাদেশ থেকে একঘরে হয়ে গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ৩৬ ঘণ্টা অবরোধ সফলে বিক্ষোভ মিছিল-পরবর্তী এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগ আগে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল, এবার দেড়যুগ দেশবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখেছে। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার সরাসরি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে জনমত উপেক্ষা করে আবারও দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, দেশ-বিদেশের বিপক্ষে গিয়ে সরকার বাংলাদেশকে সারাবিশ্ব থেকে একঘরে করে রাখছে। যার প্রভার শুধু দেশের রাজনীতিতেই নয়, অর্থনীতিতেও পড়ছে। সরকারের একগুঁয়েমির কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও দ্রব্যমূল্য আজ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

মিছিলে উপস্থিত ছিলেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টির- জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনডিপি চেয়ারম্যান কারি আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com