• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা

প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৩
আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৫:৫৩

988885 1

জামালপুরের মাদারগঞ্জে জমে উঠেছে জামাই মেলা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘জামাই মেলা’। এই মেলাটি পুরো উপজেলায় বেশ সাড়া পড়েছে। মেলায় নেমেছে মানুষের ঢল। শনিবার (১৬ ডিসেম্বর) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পলাশপুর সকাল বাজার কালার মোড় এলাকায় মেলাটি শুরু হয়েছে, যা চলবে সোমবার (২০ ডিসেম্বর) পর্যন্ত।

9785 12

মেলাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। জামাই মেলা মাছের মেলা বা পৌষ মেলা নামেও পরিচিত। রোববার (১৭ ডিসেম্বর) মেলার দ্বিতীয় দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, জামাই মেলার প্রধান আকর্ষণ মাছ। শনিবার সকালে দূর-দূরান্ত থেকে আসা শিশু-কিশোরসহ সব বয়সী নারী-পুরুষের ভিড় ছিল মেলায়। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় মাছ ছাড়াও নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, খেলনা, কসমেটিক্স, রকমারি খাবারের পসরা বসেছে। এ ছাড়াও শিশুদের জন্য রয়েছে নাগরদোলা। এ মেলায় চিতল, বোয়াল, আইড়, এবং নানা প্রজাতির দেশীয় মাছের সঙ্গে রয়েছে সামুদ্রিক মাছ।

978

মেলায় আসা রায়হান কবির বলেন, স্ত্রী-সন্তানদের নিয়ে এসেছি। বড় বড় মাছ, মিষ্টিসহ নানা রকমের আসবাবপত্র, খেলনা, কসমেটিক্স, খাবারের দোকান বসেছে মেলায়। এগুলো দেখে আমি ও আমার পরিবার অনেক খুশি।

হৃদয় আহমেদ নামে এক যুবক বলেন, আমার শ্বশুরবাড়ি এই ইউনিয়নে। শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় এসেছি। খুব ভালো লাগছে।

মেলা পরিচালনা কমিটির সভাপতি ও চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন, দ্বিতীয়বারের মতো গ্রামীণ জামাই মেলা পলাশপুর বাজারে আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে নানা বয়সের মানুষ এ মেলায় আসছেন। পছন্দের মাছসহ বিভিন্ন পণ্য কিনছেন। মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সবার সহযোগিতা কামনা করছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com