• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সেনবাগে নৌকার সমর্থনে মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ১২:৩৬

 

নোয়াখালী প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে নোয়াখালীর সেনবাগে নৌকা মার্কার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের পশ্চিম বাজার থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেনবাগ থানা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

এ সময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, আওয়ামী লীগ নেতা জি এস গণি, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, মজিবুল হক বাবুল মিছিলের নেতৃত্ব দেন।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলম ও নৌকা মার্কার সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম