• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৫
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৬:৫৫

977747

অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা লেবার পার্টির

নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ লেবার পার্টি।

আজ বুধবার (২০ ডিসেম্বর) লেবার পার্টির প্রচার সম্পাদক মো মনির হোসেন খান স্বাক্ষরিত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশ আজ অকার্যকর রাষ্ট্র।’

তাই দেশপ্রেমিক গনতন্ত্রকামী জনগণের প্রতি আহবান, গনবিরোধী অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। মিথ্যা ও গায়েবি মামলায় আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।

বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ ছাত্র মিশনের সকল স্তরের নেতা-কর্মীরা দেশপ্রেমিক জনগনকে সাথে নিয়ে অসহযোগ আন্দোলনের সকল কর্মসূচী সর্বাত্মক ভাবে সফল করবে, ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com