• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাটখিলে সুবিধা বঞ্চিত শিশুরা পেল শীতের পোশাক

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৩
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৯:৩৩

988885 7

চাটখিলে সুবিধা বঞ্চিত শিশুরা পেল শীতের পোশাক

নোয়াখালী প্রতিনিধি
সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অল অফ ওয়ান বিডি পরিচালিত চাটখিলের বহুল আলোচিত আলোর দিশারী স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীশের পোশাক বিতরণ করা হয়েছে

বুধবার (২০ ডিসেম্বর) সকালে আলোর দিশারী স্কুলে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

অল অফ ওয়ান বিডির সভাপতি মো.নজরুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরোর ম্যানেজার আনোয়ার হোসেন। অল অল অফ ওয়ান বিডির সহ-সভাপাতি মো.ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন কাদের উজ্জ্বল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের নারী বিষয়ক সম্পাদক আফসানা মিলি। লাইব্রেরী বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, ফারহান, বিজয়, উন্নয়ন কর্মী মহিন উদ্দিন, তারেক হোসেন,তামান্না প্রিয়া প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কামরুল কানন আলোর দিশারী স্কুলের নেপথ্যে থাকা স্বেচ্ছাসেবীদেরকে উদ্দেশ্য করে বলেন বলেন, আপনারাই আসল আলোর অভিযাত্রী। আপনাদের মাধ্যমেই আলোকিত হয়ে সমাজ তথা দেশ। তিনি অল অফ ওয়ান বিডির স্বেচ্ছাসেবীদের কাজের ভুয়সী প্রশংসা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com