• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অসহযোগের কথা বলে ট্যাক্স না দিলে ব্যবস্থা : ওবায়দুল কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ১:৩৫

903 2

অসহযোগের কথা বলে ট্যাক্স না দিলে ব্যবস্থা : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
অসহযোগের কথা বলে কেউ ট্যাক্স না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা অসহযোগের কথা বলে, তারা ট্যাক্স, ইউটিলিটি বিল না দিলে ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি ভাড়া আদায় করা হবে। এদের আর কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের জেলে রাখা প্রসঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ফিলিস্তিনের গাজায় যেমন হামলা চলছে, ঠিক তেমনিভাবে ২৮ অক্টোবর পল্টনে হামলা চালিয়েছে তারা। ওইদিন মঞ্চে থাকা বিএনপির সিনিয়র নেতারা এর দায় কখনো এড়াতে পারবে না। তবে আমরা বলছি না তারা চিরজীবন জেলে থাকবে। তারা আইন ভঙ্গ করে জেলে আছে।

তিনি বলেন, নির্বাচনে টুকটাক সমস্যা হয়েই থাকে, মেজর কোন প্রবলেম হয়নি। মোটামুটি ঠিকই আছে। যারা আন্দোলন করতে গিয়ে পালিয়ে গেছে। উঁচু গলায় বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, তার নেতারা পালিয়ে যাচ্ছেন, এমনকি অলিগলি খুঁজছেন। অথচ দেখা গেল, গত ২৮ অক্টোবর বিএনপিরাই পালিয়েছিল। তারা আবার অসহযোগ আন্দোলন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যে দল পালিয়ে গেল, সে দল অসহযোগ আন্দোলন করবে। জনগণ তাদের বিরুদ্ধেই অসহযোগ শুরু করেছে। তার প্রমাণ বাংলাদেশের হাট-বাজার, দোকানপাট জীবন যাত্রা স্বাভাবিক। এর অর্থ তাদের ডাকে জনগণ সারা দেয়নি। যতই অগ্নি সন্ত্রাস করছে, ট্রেনে আগুন দিচ্ছে, বাস পুড়াচ্ছে ততই জনগণের বিভিন্ন কর্মক্ষেত্রে উপস্থিতি স্বাভাবিক হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com