• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকার পক্ষে ভোট চাইলেন উপজেলা বিএনপির নেতা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৪:০৮
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৪:০৮

985858 2

নৌকার পক্ষে ভোট চাইলেন উপজেলা বিএনপির নেতা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আওয়ামীলীগের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিনের জন্য নৌকায় ভোট চেয়েছেন ডিমলা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার (২০ ডিসেম্বর) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ গয়াবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত প্রথম নির্বাচনি সমাবেশে উপস্থিত হয়ে তিনি নৌকা মার্কায় ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের পক্ষে ভোট চায়। এ সময় দুইবারের নির্বাচিত এই সংসদ সদস্য মঞ্চে উপস্থিত ছিলেন।

দলটি একাধিক নেতা-কর্মীর সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম শাহিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলা শাখার সহ-সভাপতি ও জেলা কমিটির সদস্য হিসেবে রয়েছে। ২০০৫-২০১১ সালে তিনি বিএনপি-জামায়াতের সমার্থিত হয়ে নির্বাচিত হন। পরে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রাথীর কাছে হেরে যায়। ২০২৩ সালে বিএনপির সমর্থনে আবারও নির্বাচিত হন।

এর আগে ১৭ নভেম্বর তিনি বলেন, আমরা এক বাক্যে বলতে চাই আমরা নিজের জন্য যেভাবে ভোট করেছি, সেভাবেই ওনার জন্য নির্বাচন করবো। আমি বলে দিতে চাই, খরচ ছাড়াই আমরা আগামী দিনে ভোট দিবো। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নে দিক তুলে ধরে আবারও নৌকা মার্কায় ভোট চান। পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে ডোমার-ডিমলা বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিনকে নিবার্চিত করার অঙ্গীকার করেন তিনি।

এ বিষয়ে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন বলেন, চেয়ারম্যানরা মূলত কোনো দলের হয় না। তারা হলো পিজিপি (যে সরকার আসবে আমি তার) কখন কোন রূপ নেয়, তা বলা যায় না। তিনি যে কয়েক বার আমাদের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তবে, ওনাকে নিয়ে আমাদের কোনো জ্বালাও নেই, কোনো পোড়াও নেই।

জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার জানান, বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করেন তাহলে আমরা দলীয় সিদ্ধান্ত গ্রহণ করবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com