• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

গণতন্ত্রের শ্বাস রোধ করছে মোদি সরকার: কংগ্রেস নেত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৪:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ৪:১৩

 

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপি সরকারের সমালোচনা করে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেন, গণতন্ত্রের শ্বাস রোধ করছে মোদি সরকার। এ সময় শীতকালীন অধিবেশনে ভারতের সংসদ থেকে তিন দফায় মোট ১৪১ জন সংসদ সদস্যকে বরখাস্ত করার নিন্দা জানান তিনি।

তিনি বলেন, ১৪১ জন সংসদ সদস্যকে বরখাস্ত ভারতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অতীতে কখনো এমন নজির ঘটে নি।

বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তিনি বলেন, অতীতে কখনো এত সংসদ সদস্যকে এভাবে বহিষ্কার করা হয়নি। সরকার তা করল, কারণ এই সদস্যরা ন্যায্য ও যুক্তিপূর্ণ দাবি জানাচ্ছিলেন। এই ঘটনায় বিশেষ আলোচনা চেয়ে একাধিক বার সুর চড়িয়েছে বিরোধীরা। হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছেন তারা। সব বিরোধী সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লোকসভায় অনভিপ্রেত ঘটনা নিয়ে বিবৃতি চেয়েছিলেন। আর এজন্য এতজন সদস্যকে সাসপেন্ড হওয়ার ঘটনায় সরকারকে কাঠগড়ায় তুলছেন সাবেক কংগ্রেস সভাপতি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৈনিক জাগরণ পত্রিকায় দেয়া বিরল এক সাক্ষাৎকারে এই ঘটনাকে খুবই গুরুতর বলে অভিহিত করেন। তবে এই ঘটনায় বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।

২০২৪ সালের মে মাসে জাতীয় নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার আশা করছেন মোদি।

তবে নরেন্দ্র মোদির শাসনামলে রাজনৈতিক অধিকার, নাগরিক স্বাধীনতার জন্য ফ্রিডম হাউসের র‌্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে চলে গেছে ভারত। দেশটি তার গণতান্ত্রিক চরিত্র অনেকটাই ক্ষুণ্ণ করেছে। ব্যবসায়িকদের কাছ থেকে অর্থ নেয়া, পুলিশ দিয়ে বিক্ষোভ দমন ও সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার ঘটনায় ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে মোদির ভারত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম