• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পদ্মা রেল লিংকের কাজ ৮৪ শতাংশ শেষ

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ১২:০০
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ১২:০০

988589 4

পদ্মা রেল লিংকের কাজ ৮৪ শতাংশ শেষ

নিউজ ডেস্ক

প্রথমবারের মতো রেলে চড়ার স্বপ্ন পূরণ হতে চলছে নড়াইলবাসীর। পদ্মা সেতুর রেল লিংকের নড়াইল অংশের কাজ শেষ হয়েছে ৮৪ শতাংশ। লিংকিং শেষে এখন চলছে স্টেশন নির্মাণের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুনে নির্ধারিত সময়ের আগেই শেষ হবে কাজ। ব্যবসায়ীরা বলছেন, এ রেলপথের মধ্য দিয়ে নড়াইলে অর্থনীতির নতুন সম্ভাবনা তৈরি হবে।

সড়ক পথের পর পদ্মার বুক চিরে নিয়মিত চলছে ট্রেন। ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেলপথের মধ্যে ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল করছে। এবার মধুমতি সেতু পার হয়ে যশোর পর্যন্ত রেল লিংকিংয়ের কাজ চলছে। এরই মধ্যে স্লিপার, পাথর, রেলের পাত বসানোসহ নড়াইল অংশের ২৮ কিলোমিটার রেল লিংকিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আর ভাঙ্গা-যশোর রেলপথ প্রকল্পের ৮৭ কিলোমিটার রেলপথের মধ্যে ৭৮ কিলোমিটার রেলপথ সম্পন্ন হয়েছে।

দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙা থেকে যশোর পর্যন্ত ৭টি নতুন রেলস্টেশন নির্মাণ কাজও। এই পথের ছোট বড় ৩২ টি রেলসেতু, ৮৬টি কালভার্ট, ৮২ টি আন্ডারপাস সম্পন্ন হয়েছে। এছাড়া মধুমতি নদীর ওপর ১২ টি স্প্যানে নির্মিত হয়েছে ১.২২১ কিলোমিটার দীর্ঘ রেল সেতু। সব মিলিয়ে ভাঙা থেকে যশোর পর্যন্ত পদ্মা রেল লিংকিংয়ের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে ৮৪ শতাংশ। আর তাতে প্রথমবারের মতো রেলে চড়ার আশায় নড়াইলবাসী।

আর নতুন এই রেলপথের মাধ্যমে নড়াইলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হবে বলে আশা ব্যবসায়ীদের। নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান বলেন, পদ্মা সেতুর পর মধুমতি সেতুর মধ্যে দিয়ে নড়াইলে অর্থনৈতিক সতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

এরই ধারাবাহিকতায় পদ্মা রেল লিংকিংয়ের মাধ্যমে অঞ্চলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখা দেবে। এ রেলপথের মধ্যে দিয়ে এ অঞ্চলে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। যার মাধ্যমে অর্থনীতির চাকা আরও সচল হবে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এ রেলপথের মধ্যে দিয়ে বেনাপোল বন্দর হয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানিও আরও সহজ হবে। সব মিলিয়ে আমরা অপেক্ষায় আছি এই রেলপথের কাজ শেষ হওয়ার।

আর প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামী জুনের নির্ধারিত সময়ের আগেই শেষ হবে এই প্রকল্পের কাজ। পদ্মা রেল লিংক প্রকল্পের সাইট ক্লিয়ারেন্স অফিসার লে. কর্নেল সোহেল রানা বলেন, এরই মধ্যে নড়াইল অংশের রেল লিংকিং সম্পন্ন হয়েছে। এখন নড়াইলের দুটিসহ মোট ৭টি রেলস্টেশন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আর যশোর অংশে রেলপথ বসানোর কাজও এগিয়ে চলছে। আগামী জুন মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ আছে। আশা করছি তার আগেই রেলপথ নির্মাণ সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে রেল চালানো সম্ভব হবে।

চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পদ্মা রেল লিংকিং বাস্তবায়ন করছে রেলপথ মন্ত্রণালয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com