• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নৌকার চৌধুরী সাহেবকে ৭ জানুয়ারি কাঁদতে হবে’

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৭
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৩:৩৭

966663 1

নৌকার চৌধুরী সাহেবকে ৭ জানুয়ারি কাঁদতে হবে’

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী-১ আসনে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর সমালোচনা করেছেন স্বতন্ত্র প্রার্থী নায়িকা মাহি। তিনি বলেছেন, চৌধুরী সাহেবে এখানে জমিদারী প্রথা চালু করেছেন। মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি শিক্ষককে মারেন, কানধরে উঠবস করান। এই স্বাধীন দেশে জমিদারি প্রথার কোনো ভাত নেই। ৭ জানুয়ারি তাকে কাঁদতে হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তানোরের পাঁচন্দর ইউনিয়নের পথসভায় এসব কথা বলেন তিনি।

রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহি বলেন, চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে। কারণ তিনি সেদিন বুঝতে পারবেন, তানোর-গোদাগাড়ীর মেহনতি মানুষ, কৃষক-শিক্ষক তাকে ভালোবাসেন না। তিনি শিক্ষককে কান ধরে উঠবস করান। শিক্ষককে মারেন। তিনি এত বড় জমিদার সাহেব হয়ে গেছেন। আমাদের শক্তি বেশি না, জমিদারের শক্তি বেশি? আমরা সবাই যদি একজোট হই, তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে পারব। আমরা ৭ তারিখ এই অন্যায়ের প্রতিবাদ করব’।

মাহি আরও বলেন, আমি কেন এখানে এসেছি? কারণ আমি এই জমিদারি প্রথার অবসান চাই। এই স্বাধীন দেশে জমিদারি প্রথার কোনো ভাত নেই। এ দেশের মানুষ স্বাধীন থাকতে চায়। নিজের খেয়ে, নিজের পরে, নিজের মতো করে বাঁচতে চায়। কাউকে ভয় পেয়ে বাঁচতে চায় না।

ট্রাক প্রতীকে ভোট চেয়ে মাহি বলেন, আমরা মেহনতি মানুষ। আমরা আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ মেহনতি মানুষের সঙ্গে সাধারণ জনগণ থাকেন। চৌধুরী সাহেবের হয়তো অনেক টাকা আছে, কিন্তু তার মন নেই, দিল নেই। তিনি মানুষকে ভালোবাসতে জানেন না। তিনি আপনাদের সঙ্গে টং দোকানে বসে চা খেতে পারেন না। কারণ তার তো অনেক টাকা। তিনি এসি রুমে বসে থাকবেন। আর মানুষকে শাসন করবেন, ভয় দেখাবেন ও শোষণ করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ওই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তিনি আবারও দলের মনোনয়ন পেয়েছেন। এই দুইজনসহ দশজন প্রার্থী রয়েছেন এই আসনে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com