• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা

প্রকাশ: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৫
আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৫

98888589

৬ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
শেখ হাসিনা আগামী ২৩ ডিসেম্বর ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য রাখবেন। বৃহস্পতিবার রাতে আ. লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩টায় শেখ হাসিনা রাজধানীর তেজগাঁও থেকে ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

ওই কর্মসূচিতে আ. লীগের কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতারা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাসমূহের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে বৃহষ্পতিবার শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com