• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দায়িত্বে অবহেলা : দুই থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:২৭
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:২৭

দায়িত্বে অবহেলা : দুই থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

নিউজ ডেস্ক

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এই তথ্য জানান তিনি।

এর আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, মো. আলমগীর ও আনিছুর রহমানের বৈঠকে নির্বাচনের মাঠে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলেচনা হয়।

অশোক কুমার দেবনাথ বলেন, আচরণবিধির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, যেকোনো ধরনের অভিযোগ এবং ভিডিও ক্লিপ যেখান থেকেই আসুক না কেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারের কাছে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদনের আলোকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী ও ঝিনাইদহে প্রার্থীদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের ইসির অতিরিক্ত সচিব বলেন, ‘দায়িত্ব পালনে নির্লিপ্ততার কারণে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ওখানে যে ঘটনা ঘটেছে, তদন্ত প্রতিবেদনে তাদের নির্লিপ্ততার প্রমাণ পাওয়া গেছে।’

স্বতন্ত্র প্রার্থীদের চাপমুক্ত রাখতে নির্বাচন কমিশন কী করছে, এমন প্রশ্নরে জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, কমিশন নির্দেশ দিয়েছে, কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com