নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এবং পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে জাতীয় প্রেসক্লাব ও বিজয় নগর এলাকায় লিফলেট বিতরণ করেছেন। আজ শনিবার বিভিন্ন এলাকায় তারা লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, বিএনপি এবং জামায়াতে ইসলামীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির সাথে জাতীয়তাবাদী সমমনা জোট কর্মসূচিগুলো পালন করে যাচ্ছে। আজ লিফলেট বিতরণের সময় প্রেসক্লাব ও বিজয় নগর এলাকায় পুলিশ সদস্যদের মধ্যেও তা বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি












