• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির বিষয়ে আমেরিকা চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ২:৪৩

12B2CC5D 41C7 4858 9B6E C062E3434958

বিএনপির বিষয়ে আমেরিকা চুপসে গেছে: পররাষ্ট্রমন্ত্

সিলেট-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছেন, বিএনপির বিষয়ে আমেরিকা চুপসে গেছে। কারণ, বিএনপি কোনো দল না, তারা সন্ত্রাসী। পৃথিবীর কোথাও সন্ত্রাসীদের স্থান নেই। আমেরিকা বিএনপিকে প্রমোট করলে তাদের বারোটা বাজবে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকালে তিনি সিলেট নগরীতে নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করে না। তাই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিএনপি বাস্তববাদী না। বাজে নেতৃত্বের কারণে দলটির এ অবস্থা বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com