• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার: নানক

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:১২
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৪:১২

আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার: নানক

নিউজ ডেস্ক
আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হবে উল্লেখ করে ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আগামী দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষা নির্বাচন। দেশের সর্বমুহূর্ত রক্ষার নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার নির্বাচন।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমাকে ভোট দেন আর না দেন তবে দেশ এবং জাতির স্বার্থে এবং দেশের স্বাধীনতার স্বার্থে ভোটকেন্দ্রে ভোট দিয়ে বিশ্ব মোড়লদের জানান দেন যে- আমরা বাঙালি জাতি আমাদের ভাগ্য নির্ধারক। আমরাই সরকার নির্বাচিত করি।’

রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনী জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আগামী ৭ই জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা সকলেই শরিক হন।’

ঢাকা ১৩ আসনে অত্যন্ত উৎসবমুখর নির্বাচনী পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই আসনে আরো প্রার্থী রয়েছে তারা সবাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ৭ জানুয়ারি যে ভোট হবে তা হচ্ছে ভোটারদের উৎসব।’

বক্তব্য শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৭ দিনের প্রচারণা শুরু করেন নৌকার এ প্রার্থী।

এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com