• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটারদের ভয় দেখালে ব্যবস্থা : ইসি রাশেদা

প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৭
আপডেট: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৭

9888885 3

ভোটারদের ভয় দেখালে ব্যবস্থা : ইসি রাশেদা

নিউজ ডেস্ক
নওগাঁয় প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা।

সভা শেষে রাশেদা সুলতানা কথা বলেন নওগাঁর বিভিন্ন আসনে চলমান সহিংসতা নিয়ে। তিনি বলেন, এসব ঘটনার প্রতিটিই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করবে। কারণ ভোটারদের বাধা কিংবা ভয় দেখানো এখন চরম অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর তাই যে কেউ এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

সভায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের নিজ নিজ দায়িত্ব পালনে শতভাগ সচেতন থাকতে পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রতিটি প্রার্থীকে ভোটের মাঠে সহনশীল আচরণ দেখানোর অনুরোধ জানানো হয়। পাশাপাশি আচরণবিধি মেনে সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতেও আহ্বান জানান নির্বাচন কমিশনার।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com