• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা কামাল জামান মোল্লা রিমান্ডে

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৮
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৭:৩৮

988856 2 4

বিএনপি নেতা কামাল জামান মোল্লা রিমান্ডে

নিউজ ডেস্ক
রাজধানীর গুলশান থানায় বাস পোড়ানোর মামলায় বিএনপি নেতা ও ভাসাবি ফ্যাশনসের মালিক কামাল জামান মোল্লার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে এ মামলায় আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী এম এ গফফার চৌধুরী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর সন্ধ্যা ৭ টায় গুলশান থানাধীন এলাকায় রাস্তার উপর বিএনপি জামায়েতের উচ্ছৃঙ্খল রাজনৈতিক নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণপরিবহন ভাংচুরসহ যাত্রিবাহী বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগসহ পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক মো. রায়হানুল ইসলাম সৈকত বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখসহ মামলা দায়ের করেন। কামাল জামান এ মামলার এজাহারনামীয় আসামি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com