• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভোট বর্জনে মগবাজারে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৯:১৯
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ ৯:১৯

 

নিউজ ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনে অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে যুবদলের এ লিফলেট বিতরণ করেন।

বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহতথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহমানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আলম আক্তার, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ, যুবদল নেতা অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, অ্যাডভোকেট আরিফ খান, আল-আমীন খান, কাজী মঞ্জুর রহমান, রেজাউল করিম রিয়ন, ফখরুল বিন খালেক, মহিনউদ্দিন বেগ সুজন, সাইফুল বাছির সোহেল প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম