• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহবানে প্রবাসী বিশ্বনাথবাসীর মতবিনিময় সভা

প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৫৯
আপডেট: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ৯:৫৯

999857

৭ জানুয়ারির জাতীয় নির্বাচন বর্জনের আহবানে প্রবাসী বিশ্বনাথবাসীর মতবিনিময় সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
বর্তমান আওয়ামী সরকারের অধীনে আগামী ৭ জানুয়ারী বাংলাদেশের জাতীয় নির্বাচন বর্জন ও ভোট প্রয়োগ থেকে বিশ্বনাথ উপজেলা সহ সারা দেশের সর্বস্থরের গণতন্ত্র ও মুক্তিকামী জনগণ বিরত থাকার আহবান,বিএনপির চেয়ারপারসন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও সুচিকিৎসার লক্ষ্যে বিদেশ প্রেরণ,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা,বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সহ দেশব্যাপী হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার ও লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর অজস্র মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদ এবং সাবেক সফল সংসদ সদস্য,বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান ও অবিলম্বে তাঁকে সুস্থ অবস্থায় ফেরত কামনা করে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে ইস্ট লন্ডনের ব্রিকলেনস্থ মাসালা রেস্টুরেন্টে গত ২রা জানুয়ারী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খানের সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সেবুল মিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ,লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আবদুল কুদ্দুস,বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম,যুক্তরাজ্য যুবদলের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আফজাল হোসেন,জননেতা এম ইলিয়াস আলীর কনিষ্ট পুত্র লাবিব শাহরিয়ার,বিএনপি নেতা সাদেক আলী,যুক্তরাজ্য বিএনপির সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কদর উদ্দিন,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আখলুছ মিয়া,নুরুল ইসলাম,নুরুল ইসলাম মধু,যুক্তরাজ্য বিএনপির সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,সহ কোষাধ্যক্ষ তফজ্জুল আলম,সহ ক্রীড়া সম্পাদক তুরন মিয়া,সদস্য শরিফুল ইসলাম,বিএনপি নেতা মদরিছ আলী মফজ্জুল,মো:নুরুল ইসলাম,নিউহ্যাম বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না,লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আজির উদ্দিন,যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আখতার আহমদ শাহিন,শানুর মিয়া,যুগ্ম সম্পাদক নুরুল আলী রিপন,আব্দুল ওয়াহিদ আলমগীর,সাংগঠনিক সম্পাদক আবু তাহের,প্রচার সম্পাদক লোকমান হোসেন,সহ দফতর সম্পাদক গোলাম কিবরিয়া,সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শিপন আহমদ,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শেখ হারুন রশিদ,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান সুমন,সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম,লন্ডন মহানগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মামুন,সহ সভাপতি সানুর মিয়া,সহ সাধারণ সম্পাদক জয়নাল আহমদ,সেন্ট্রাল লন্ডন যুবদলের সহ সভাপতি মো: নেছার মিয়া,সাধারণ সম্পাদক মো:মাছরুল হোসেন,রফিক মিয়া,আব্দুল আউয়াল

দুদু মিয়া,আবদুল বাছির,জুনেদ আহমেদ,মাশুক মিয়া,জুবায়ের আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com