নিউজ ডেস্ক
এক দলীয় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষ্যে রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানার নেতৃত্বে লিফলেট বিতরণ করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বাড্ডা মেইন রোডে এই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিমন, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহবায়ক পাভেল খান, শেরেবাংলা থানা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম হীরা, ঢাকা পলিটেকনিক ছাত্রদলের সাবেক সহ সংগঠনিক মোঃ মাসুদ, বাড্ডা থানা ছাত্রদলের – নাসির, ইমন, নাঈম, রানা, গুলশানথানা-ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্বাস উদ্দিন শিবলী, যুবনেতা মোহাম্মদ আরিফ হোসেন, রামপুরা থানা-মোঃ ইয়াসিন মিয়া, হাতিরঝিল থানা-রাহাদুল ইসলাম তন্ময়, মোহাম্মদ রাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













