• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৫:৫৫
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৫:৫৫

96663

বাংলাদেশের জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষায় অব্যাহত সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে ভোটকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সমর্থন দিয়েছেন ডেমোক্রেট দলের প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিকস। তিনি এক্সে বলেছেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষায় অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশকে তিনি গুরুত্বপূর্ণ একটি অংশীদার হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, সহিংসতার রিপোর্ট তদন্তের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যে আহ্বান জানিয়েছে তার প্রতি আমি সমর্থন জানাই।

উল্লেখ্য, গ্রেগরি মিকস ১৯৯৮ সাল থেকে নিউ ইয়র্কে ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য। তিনি ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি ছিলেন। তিনি এখনও এই কমিটির একজন পদস্থ সদস্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com