• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতি তথ্যগত ভুলের কারণে: আইনমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৫:৪০
আপডেট: রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪ ৫:৪০

 

নিউজ ডেস্ক
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার (ভলকার তুর্ক) যে বিবৃতি দিয়েছেন, সেটি তথ্যগত ভুলের কারণে দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইনমন্ত্রী এই অভিমত ব্যক্ত করেন। দ্বাদশ সংসদ নির্বাচনের পরে আওয়ামী লীগের নতুন মন্ত্রিসভায় তৃতীয়বারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে কথা বলবো। তার কারণ আমার মনে হয়, তথ্যগত ভুলের কারণে তিনি এ বিবৃতি দিয়েছেন।’

অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন আওয়ামী লীগের কর্মী ও সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন-অত্যাচার হয়েছিল, সেই মামলাগুলো এবং ২০১৩ সালের অগ্নিসন্ত্রাসের মামলাগুলো ম্যাচিউরড হয়েছে, সেগুলোর বিচারকার্য সম্পন্ন হচ্ছে। বিচারকার্য আদালত করেন, সেখানে সরকারের কোনো হাত নেই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম