• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতার মৃত্যুতে মির্জা আলমগীর এর শোকবার্তা

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৩:১৬
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৩:১৬

ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতার মৃত্যুতে মির্জা আলমগীর এর শোকবার্তা

যুক্তরাজ্য প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ এর মাতা মোছাম্মৎ আমিনা খাতুন বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মোছাম্মৎ আমিনা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মোছাম্মৎ আমিনা খাতুন এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা নারী হিসেবে তিনি এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। গভীর পরিতাপের বিষয় এই যে, মাতার মৃত্যুশোক কাটিয়ে উঠার আগেই অর্থাৎ চার দিন পর ব্যারিস্টার মওদুদ আহমেদ এর আপন ভ্রাতা ডাক্তার আব্দুল মান্নান খানও (৬২) মৃত্যুবরণ করেন। ডাক্তার আব্দুল মান্নান খানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মোছাম্মৎ আমিনা খাতুন এবং ডাক্তার আব্দুল মান্নান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com