• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে শহীদ কোকোর ৯ম শাহদাতবার্ষিকী পালন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ১১:১১

9878969

লন্ডনে তারেক রহমানের উপস্থিতিতে শহীদ কোকোর ৯ম শাহদাতবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রথম রাস্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রশিক্ষিত পাইলট ও ক্রীড়া সংগঠক শহীদ আরাফাত রহমান কোকোর ৯ম শাহদাতবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।

98589 2 4

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল ২৪শে জানুয়ারি বুধবার বাদ এশা পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুস্টিত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় পুত্র এবং শহীদ আরাফাত রহমান কোকোর বড় ভাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।

দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আগত সকল নেতৃবৃন্দ ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে জিয়া পরিবার সহ বাংলাদেশ ও বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মার শান্তির জন্য দোয়া কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ আরাফাত রহমান কোকো ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা সহ বিশ্বের মুসলিম উম্মার শান্তির জন্য মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীনের দরবারে দোয়া কামনা করা হয় । মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন ব্রিকলেন মসজিদের ইমামবৃন্দ ।

pic 2 2

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলার সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, সহসভাপতি আলহাজ্ব তৈমুছ আলী, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি তাজুল ইসলাম, আব্দুস সাত্তার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গুলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ডক্টর মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বে), আজমল চৌধুরী জাবেদ, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, ঢাকা দক্ষিন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন টিপু, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বাবুল আহমেদ চৌধুরী, এডভোকেট খলিলুর রহমান, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বে), স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহসভাপতি পদ মর্যাদা) ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস ইউরোপের সমন্বয়ক ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, যুবদলের কেন্দ্রীয় সদস্য বাবর চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য এ জে লিমন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাবেক সাধারণ সম্পাদক এস এম লিটন, লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লিয়াকত আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, প্রকাশনা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আখতার মাহমুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামছুজ্জোহা, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তৌকির শাহ, সহধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আলী, সহপ্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ আহমেদ, কার্যনির্বাহী সদস্য আমিনুর রহমান আকরাম, শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, শরিফুল ইসলাম, তপু শেখ, সুজাত আহমেদ, নজরুল ইসলাম, নাজমুল হোসেন চৌধুরী, মোঃ নুর বকস আহমেদ, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, সাবেক সহ ছাত্র বিষয়ক সম্পাদক আহবাব হোসেন খান বাপ্পী, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক শরফরাজ আহমেদ শরফু, সাইফুল ইসলাম মিরাজ, মাগদাদ খান, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল হাসনাত, লন্ডন মহানগর বিএনপির সাবেক নেতা আব্দুস সালাম আজাদ, আব্দুর রব, এমদাদ হোসেন খান, এডঃ নুর উদ্দিন, রোমান আহমদ চৌধুরী, তুহিন মোল্লা, সোহেল আহমেদ, সুহেল শরীফ করিম, ব্যারিস্টার মোঃ শাহনেওয়াজ জুয়েল, সৈয়দ আতাউর রহমান, রানা আহমদ সোহেল, আমির হোসেন, বাচ্চু মিয়া, শেরওয়ান আলী, তোতা মিয়া, হালিমুল ইসলাম হালিম, মো পারভেজ মিয়া সুজা, ইফতেখার হোসেন চৌধুরী সাকী, রোহান তারিক, শাহ মোহাম্মদ রুমন মিয়া, দাইফুর রহমান মাসুদ, মাহফুজ আহমদ, জসিম বক্স, মোহাম্মদ মিনহাজুল আবেদিন রাজা, রফিক আহমদ, যুবদলের সিনিয়র সহসভাপতি আব্দুল হক রাজ, সহসভাপতি দেওয়ান আব্দুল বাসিত, বাকি বিল্লাহ জালাল, আক্তার হোসেন শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মোস্তাফা, সৈয়দ মামুন আহমেদ, সাব্বির আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, আজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমেদ, ইমরানুল হক রাসেল, সৈয়দ রাকিব, মোঃ আনিসুর হক, মোঃ আরিফুল ইসলাম উজ্জ্বল, আহসানুল আম্বিয়া শোভন, মোঃ ফয়েজ উল্লাহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com