• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূরের পরিচয়পত্র পেশ

প্রকাশ: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৪৩
আপডেট: বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪ ৩:৪৩

9602 14

রাষ্ট্রপতির কাছে নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূরের পরিচয়পত্র পেশ

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে নিজেদের পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সাতটি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনার।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের পরিচয়পত্র পেয়ে গার্ড অব অনার প্রদান করে।

এসব তথ্য রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন অনাবাসিক রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা হলেন, বতসোয়ানার হাইকমিশনার গিলবার্ট শিমান ম্যাগল, গাম্বিয়ার হাইকমিশনার মুস্তফা জাওয়ারা, জামাইকার হাইকমিশনার জেসন কে. হল, কম্বোডিয়ার রাষ্ট্রদূত কৈ কুয়াং, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ড. ইলিস্কা জিগোভা, হাঙ্গেরির রাষ্ট্রদূত ইস্তভান সাবো ও লুক্সেমবার্গের রাষ্ট্রদূত পেগি ফান্তজেন।

নতুন রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয় বাংলাদেশ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, নতুন দূতরা দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে এবং বাণিজ্য বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবেন।

সাক্ষাৎকালে নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com