• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুদ্ধের কারণে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা, একজন নিহত

প্রকাশ: বুধবার, ২ মার্চ, ২০২২ ৬:৩৭
আপডেট: বুধবার, ২ মার্চ, ২০২২ ৬:৩৭

6698547

যুদ্ধের কারণে ইউক্রেনে বাংলাদেশী জাহাজে হামলা, একজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে গোলার আঘাতে আগুন ধরে গেছে। এই হামলায় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ওই জাহাজের থার্ড ইঞ্জিনয়ার।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির বুধবার মধ্যরাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “ওই জাহাজে একটা শেল হিট করেছে। সেখানে কর্মরত থাকা অবস্থায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা গেছেন।

উল্লেখ্য যুদ্ধের কারণে অলভিয়া সমুদ্রবন্দরে ২৯ জন বাংলাদেশি নাবিক নিয়ে আটকে পড়ে জাহাজটি। গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কির এরেগলি থেকে ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com