• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়া হয়েছিলো: জয়শঙ্কর

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫৭
আপডেট: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১:৫৭

985878 5

ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়া হয়েছিলো: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

‘আমাদের কানাডায় ভিসা প্রদান স্থগিত করতে হয়েছিল কারণ আমাদের কূটনীতিকরা নিরাপদে কাজ করতে পারছিল না। আমাদের কূটনীতিকদের বারবার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের। তিনি আরও বলেন, তাদের বিভিন্ন উপায়ে ভয় দেখানো হয়েছিল এবং আমরা সেই সময়ে কানাডিয়ান সিস্টেম থেকে খুব কম সান্ত্বনা পেয়েছিলাম।

ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের রাষ্ট্রদূতদের হুমকি দেওয়া হচ্ছিল। তাদের প্রাণহানির ঝুঁকি ছিল। তাই আমরা কানাডার নাগরিকদের ভিসা প্রদান করা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন অবশ্য ভিসা প্রদান ব্যবস্থা প্রায় স্বাভাবিক হয়ে গেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এসব কথা বলেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত গত বছরের লন্ডনের হাইকমিশনে এবং সান ফ্রান্সিসকোর কনস্যুলেটে হামলায় জড়িত দোষীদের বিরুদ্ধে এবং কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ আশা করে বলে সোমবার জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যার ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার পর গত বছর নয়াদিল্লির সঙ্গে কানাডার সম্পর্কের অবনতি হয়েছিল এবং সেই বিষয়েই ফের সরব হলেন সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

মূলত গত বছরের জুন মাসে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা এবং কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জার হত্যায় ভারতীয় সরকারের এজেন্টদের ভূমিকা ছিল বলে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ সামনে আনার পর ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক গুরুতরভাবে উত্তপ্ত হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com