• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রূপগঞ্জে সাব-রেজিষ্ট্রী অফিসের ওমেদার বুলবুল কোটিপতি!

প্রকাশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৭:২৩
আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪ ৭:২৩

9669896 3

রূপগঞ্জে সাব-রেজিষ্ট্রী অফিসের ওমেদার বুলবুল কোটিপতি!

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ রূপগঞ্জ পূর্ব সাব রেজিষ্ট্রি অফিসের ওমেদার ইমরুল হাসান বুলবুলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দলিল কমিশন করতে গেলে দলিল না হওয়ার অভিযোগ তুলে দলিল দাতা, গ্রহিতা ও দলিল লেখকদের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।
জানা গেছে, রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রী অফিসে ২০১৫ সালে ইমরুল হাসান বুলবুল নাইট গার্ড হিসেবে দৈনিক ৬০ টাকা হাজিরার ভিত্তিতে যোগ দেন। কিছুদিন পর ওমেদার ইমরুল হাসান বুলবুল মোটা অংকের টাকা দিয়ে দলিল কমিশন করার দায়িত্ব নেন। এর পর থেকেই নানাভাবে হয়রানী করে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া শুরু করে। নানা অভিযোগে ওমেদার ইমরুল হাসান বুলবুলকে তৎকালীন রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিষ্ট্রি অফিসে বদলী করে। কিন্তু ওই অফিসে কোনো সুবিধা করতে না পারায় ২ মাসের মধ্যে ঘুষ বাণিজ্যের মাধ্যমে পূনরায় রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রী অফিসে যোগ দেন। এরপর থেকে বদলে যায় ওমেদার ইমরুল হাসান বুলবুলের ভাগ্যের চাকা। কয়েক মাসের মধ্যেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে যায়। বর্তমানে তার সম্পদের পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি। তার স্ত্রীর নামে রয়েছে ঢাকার বাড্ডা থানা ফকিরখালি এলাকার সাতারকুল মৌজায় কয়েক বিঘা জমি। এছাড়াও পূর্বাচল নতুন শহর সংলগ্ন স্থানে চলতি বছর ১৮ ফেব্রæয়ারি ১৬৩০ নং দলিলের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকায় সাড়ে ৯ শতাংশ জমি ক্রয় করেন।
তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, রূপগঞ্জের ভোলাব এলাকায় ওমেদার ইমরুল হাসান বুলবুলের আত্মীয় স্বজনের নামে জমি কিনে সম্পদের পাহাড় করেছেন। শুধু তাই নয়, তার নামে রয়েছে ২টি প্রাইভেটকার। প্রাইভেটকার দুটি রেন্ট-এ কারেও ভাড়ায় চালিত হয়। তিনি অফিসের পাশে নামমাত্র টাকায় ভাড়া বাসায় বসবাস করলেও তার মা, বাবা, ভাই বোন থাকেন ঢাকার বনশ্রীর বিলাস বহুল বাড়িতে।
অভিযুক্ত রূপগঞ্জ পূর্ব সাব রেজিষ্ট্রি অফিসের ওমেদার ইমরুল হাসান বুলবুল মুঠোফোনে জানান, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সঠিক নয়। আমার সাথে অফিসের বাইরে দেখা করেন। বিস্তারিত সব কিছু বলবো।
রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মুশফিকুর রহমান রিপন জানান, বুলবুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের কথা প্রায়ই শোনা যায়। বিষয়টি সুরাহা প্রয়োজন।
এ ব্যাপারে রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। ইমরুল হাসান বুলবুলের বিষয়টি আমার জানা নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com