• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই থেকে লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৩:২৫
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪ ৩:২৫

 

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্য পৌঁছেছেন।

বুধবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো: আশেকুন্নবী চৌধুরী জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি অ্যামিরেটস অ্যায়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।’

রাষ্ট্রপতি মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ তার সাথে রয়েছেন।

আশিক চৌধুরী জানান, পরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে পৌঁছান। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।

এই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্য ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর মাসে ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম