মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
নরসিংদী মডেল কলেজের আয়োজনে ৭ মার্চ ২০২৪ বৃহস্পতিবার দিনব্যাপী ড্রিম হলিডে পার্ক,পাঁচদোনা,নরসিংদীতে অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী মডেল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অত্র কলেজ এর সভাপতি অধ্যাপক মাহাবুবুর রহমান মোল্ল্যার সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্রিম হলিডে পার্ক এর পরিচালক বাবু প্রবীর কুমার সাহা,নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান
আফতাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রফেসর মোহাম্মদ আলী।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিবছর নরসিংদী মডেল কলেজের কৃতি ছাত্র -ছাত্রীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, পাবলিক মেডিকেল কলেজ ও পাবলিক ইন্জিনিয়ারিং কলেজ সহ পাবলিক বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশবরেণ্য বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হচ্ছে। এছাড়াও সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এইচ এস সিতে কৃতি ছাত্র -ছাত্রী ভর্তি হচ্ছে।
আবাসিক -অনাবাসিক সুযোগ সুবিধা সহ দেশের স্বনামধন্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী নরসিংদী মডেল কলেজ।প্রতিবছর একাধিক শিক্ষা সফর সহ নানা আয়োজনে মুখরিত থাকে শিক্ষা প্রতিষ্ঠানটি।অত্র কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম একজন লেখক,গবেষক এবং মানবতার ফেরিওয়ালা। তিঁনি জাতীয় -আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মারক সন্মাননা পেয়েছেন।













