• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জিয়াউর রহমানের মাজারে নব-নির্বাচিত ছাত্রদলের নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১:৫৭
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ১:৫৭

9600005

জিয়াউর রহমানের মাজারে নব-নির্বাচিত ছাত্রদলের নেতৃবৃন্দের শ্রদ্ধা ও শপথ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কমিটি।

শুক্রবার বেলা ১১টার দিকে শের-ই-বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করেন নেতাকর্মীরা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

969896 1

এছাড়াও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির সহ-অর্থ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা ড. আসাদুজ্জামান রিপন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ উপস্থিত ছিলেন।

966896

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।

এরপর ড. মঈন খান ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন। দোয়া শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত ছাত্রদলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

9666985 9

সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা শের-ই-বাংলা নগর এলাকায় আসতে শুরু করে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকে। স্লোগানের মাধ্যমে জিয়াউর রহমানকে সালাম দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

9669896 7

উল্লেখ্য, ১ মার্চ ছাত্রদলের নব-গঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দীন নাসিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

96663

কমিটির অন্যান্য হলেন সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরিফ প্রধান শুভ।

966698 1

ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাত সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com