• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লন্ডনে জমে উঠেছে ইফতারি বাজার , জিলাপির জন্যে লম্বা লাইন !

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ১২:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪ ১২:৪৩

96668596 1

লন্ডনে জমে উঠেছে ইফতারি বাজার , জিলাপির জন্যে লম্বা লাইন !

আরিফ মাহফুজ , লন্ডন থেকে
লন্ডনের বাঙ্গালী পাড়ায় প্রতি বছরের ন্যায় জমে উঠেছে রমজানের ইফতারের বাজার। অভিজাত রেস্তোরাঁগুলো থেকে ফুটপাত, সব জায়গায় বাহারি ইফতারের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের ভিড়ও ছিলো চোখে পড়ার মতো।
পূর্ব লন্ডনের ক্যাননস্ট্রিট , হোইটচ্যাপেল , ব্রিকলেন , শ্যাডোয়েল, বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুপুরের পরপরই দোকানের বাইরে সামিয়ানা টানিয়ে ইফতারি বিক্রির প্রস্তুতি শুরু করেন বিক্রেতারা। জিলাপি , ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ , সিঙ্গাড়া সহ নানা সব বাহারি খাবার বিক্রি করছেন তারা। তাতে ক্রেতাদের ভিড় ক্রমশঃ বাড়তেই থাকে। তবে বিশেষ আইটেম জিলাপি কিনতেই হবে ! তাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে জিলাপি কিনছেন অনেকেই। হোইটচ্যাপেল এর অভিজাত রেস্তোরাঁ সোনারগাঁও এর পরিচালক তোফায়েল আলম বলেন , রমজান মাসে ইফতারি আইটেম বিক্রি সারা বছরের ব্যবসার সাথে একটি অতিরিক্ত মাত্রা যোগ করে , ইফতার বিক্রিতে একটি উৎসবের মত মনে হয়ে , দুপুর থেকে ক্রেতারা ভিড় করে , হৈ চৈ সমৃদ্ধ একটি পরিবেশ একটি অন্যরকম অনুভুতি দেয় যা বছররের অন্য মাস গুলোতে পাওয়া যায় না , ক্রেতাদের সার্ভিস দিয়ে আমরা আনন্দ উপভোগ করি আর ব্যবসায়ী দিক থেকেও অনেক মুনাফা অর্জিত হয়। ইফ্তারের সবগুলো আইটেমই ক্রেতাদের পছন্দ তবে জিলাপির কাটতিটা একটু বেশি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com