• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

তেলের দাম বাড়ল ৩ ডলারের বেশি

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৭
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:২৭

তেলের দাম বাড়ল ৩ ডলারের বেশি
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সৌদি আরবে নতুন হামলা এবং হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে। এতে জ্বালানি তেল নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাজার শুরুর পর বাংলাদেশ সময় ভোর ৫টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬২ ডলার বা ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে যায়। এতে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ২৩ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ১৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২০ ডলারে দাঁড়ায়।

রোববার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও একটি মসজিদের ভিডিও প্রকাশ করা হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। হুথিরা পাশের একটি প্রদেশে সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবিও করেছে।

এদিকে হরমুজ প্রণালিতে একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার পর আগুন ধরে যায়। ব্রিটিশ নৌবাহিনী-সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আগুন লাগার পর জাহাজটির ক্রুদের সরিয়ে নেওয়া হয়।

ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন ক্রু আহত হয়েছেন।

বাজার বিশ্লেষক টনি সাইকামোর সতর্ক করে বলেছেন, ওমানে চলতি সপ্তাহের আলোচনায় কার্যকর কোনো সমাধান না এলে অথবা ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দ্রুত চালু না হলে তেলের দাম আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে ব্রেন্টের দাম মার্চের শুরুতে দেখা ১১৯ দশমিক ৪৮ ডলারের সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোতে পারে।

তবে হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা কমানোর উদ্যোগও ধাক্কা খেয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি রোববার জানিয়েছেন, সোমবার ওমানে উপসাগরীয় দেশগুলো ও ইরানের মধ্যে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম