• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে: ডা. শাহাদাত

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১:১০
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১:১০

96666655562

আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে: ডা. শাহাদাত

নিউজ ডেস্ক

আওয়ামীলীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১০ জুলাই) বিকেলে নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে আন্দোলন-সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদের পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ বিএনপি নেতা বলেন, আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। সেই আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না। জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আবারও আরেকটি অবৈধ ভোট চুরির আয়োজন করেন, দেশের মানুষ সেটা করতে দেবে না। ভোট চোরদের এর মধ্যেই চিহ্নিত করেছে দেশের মানুষ। আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়ে গেছে। তাই আগামীদিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহ্বায়ক জহিরুল হাসান জীবনের সভাপতিত্বে ও সদস্যসচিব কে এম শাহনুর সিদ্দিকী টিটুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, মো. কামরুল ইসলাম, খুলশী থানা বিএনপি নেতা আমান উল্লাহ আমান, পাহাড়তলী কলেজের সাবেক জিএস হাসান আল মামুন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন কাদের।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতকার্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com