• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জারি রেড অ্যালার্ট

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২০

966632010

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জারি রেড অ্যালার্ট

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : সংগৃহীত
দিল্লিতে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে।

জন্মাষ্টমির উৎসবে বের হওয়া মানুষজন হঠাৎ ভারী বৃষ্টির কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয় এবং আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন উৎসবে আসা মানুষজন।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর পালম ও নজফগড়সহ বিভিন্ন জায়গায় বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনেও শহরের বেশিরভাগ স্থানে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কিছু কিছু এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অবিরাম বৃষ্টিতে শহরের নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং পথচলতি সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com