• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগের দিনের মতো মানুষ বিলুপ্ত হয়ে যাওয়া হেরিকেন খুঁজে পাচ্ছেনা’

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ২:৪৩
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ২:৪৩

9666396 28

আগের দিনের মতো মানুষ বিলুপ্ত হয়ে যাওয়া হেরিকেন খুঁজে পাচ্ছেনা’

ডেস্ক নিউজ

‘আগের দিনের মতো মানুষ বিলুপ্ত হয়ে যাওয়া হেরিকেন খুঁজে পাচ্ছেনা, বর্তমানে মোমবাতির কদর বেড়ে গিয়েছে বিদ্যুৎখাতের ব্যাপক দূর্নীতির জন্য আজকে দেশে এই অবস্থা দাড়িয়েছে। এই পদযাত্রার মাধ্যমে আমরা এই সরকারকে হটাবো এবং নির্দলীয় সরকার বাস্থবায়ন করেই ঘড়ে ফিরে যাবো।’

শুক্রবার (১৬ জুন) সারাদেশে অসহনীয় লোডশেডিং বিদ্যুৎখাতে ব্যাপক দূর্নীতির প্রতিবাদে ও দশ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচি পালনের সময় নেতা-কর্মীরা এসব কথা বলেন।

পদযাত্রাটি সকাল ১১ টায় নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে বের হয়ে নগরীর সদররোড, ফজলুল হক অ্যাভিনিউ সড়ক লঞ্চঘাট হয়ে বান্দরোডস্থ মেরিন ওয়ার্কশপ কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।

পদযাত্রা সমাবেশে বক্তার বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের অধিনে আর কোন নির্বাচন বাংলার জনগণ দেখতে চায়না। তাই অভিলম্বে নিরপক্ষ তত্ববধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন আদায় না করা পর্যন্ত বিএনপি দেশ বাসিকে সাথে নিয়ে দেশব্যাপি আন্দোলন করবেই।’

মহানগর বিএনপি আহ্বাক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল কবির জাহিদের সঞ্চলনায় পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদার, আলহাজ্ব কেএম শহিদুল্লাহ, মহানগর শ্রমিকদল আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি।

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, সম্পাদক নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা, জুলহাস উদ্দিন মাসুদ,এ্যাড,সরোয়ার হোসাইন,মহানগর বিএনপি সদস্য ইয়াসিন আরাফাত,আহমেদ জেকি অনুপম,এ্যাড হুমাউন কবীর মাসুদ,সাইফুল ইসলাম বিপু,আফরোজা খানম নাসরিন।

মহানগর যুবদল সভাপতি এ্যাড. আকতারুজ্জামান শামীম, ভারপ্রাপ্ত সম্পাদক এ্যাড. মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনি, সম্পাদক হুমাউন কবির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com