• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আঘাতে আঘাতে নড়বড়ে হয়ে গেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৩:৩১
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৩:৩১

9666963

আঘাতে আঘাতে নড়বড়ে হয়ে গেছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ

কুমিল্লা প্রতিনিধি

‘আঘাতে আঘাতে নড়বড়ে হয়ে গেছে রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ। আজ চাইলেই এই খুঁটিকে ভেঙে ফেলা যায়, চাইলেই সাংবাদিককে মেরে ফেলা যায়! দেশে একজন সাংবাদিক হত্যারও বিচার হয় না।’

বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, একাত্তর টিভি ও মানবজমিনের বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার (১৭ জুন) বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ‘সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয়নি। গত পাঁচ বছরে জেলা-উপজেলায় নিহত তিন সাংবাদিক হত্যার বিচার হয়নি। কথায় কথায় সাংবাদিকরা আজ নিপীড়িত-লাঞ্ছিত। সরকারের কাছে অনুরোধ করব, সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। না হয় আইন করে সাংবাদিকতা বন্ধ করে দিন। সাংবাদিকরা সবচেয়ে অসহায়। তাদের জীবনের নিরাপত্তা নেই, সন্তানদের পেটে ভাত জোটে না। কথায় কথায় সাংবাদিক হত্যা, গায়ে হাত তোলা বন্ধ করতে হবে।’

এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে সিটিভি নিউজ কুমিল্লার সম্পাদক ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় কর্মসূচিতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলানিউজটোয়েন্টিফোরের কুমিল্লা ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট তৈয়বুর রহমান সোহেল।

বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কুমিল্লা প্রতিনিধি অশোক বড়ুয়া, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদ সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের কুমিল্লা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক, দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, সময় টিভির বাহার রায়হান, ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুল, মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, দৈনিক বাংলার কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রথম আলোর ফটো সাংবাদিক এম সাদিক, সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি আজিজুল হক, রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, কালবেলার কুমিল্লা প্রতিনিধি আতিকুর রহমান, কুমিল্লার কাগজের বশিরুল ইসলাম, ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি সাকলাইন যোবায়ের, দুর্নীতির সন্ধানের কুমিল্লা প্রতিনিধি ম্যাক রানা, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাফি, জাগো নিউজের কুমিল্লা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী,সোনালী নিউজের প্রতিনিধি মঈন নাসের খাঁন। আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সোহাইবুল ইসলাম সোহাগ ও মোস্তাফিজুর রহমান, রাইজিংবিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলা ট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি আবদুল্লাহ আল মারুফ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সদস্য আলমগীর হোসেন, এসটিভির রাজিব সাহা, চেতনায় একাত্তরের মাইনুল হক স্বপন, যমুনা টিভির ক্যামেরা পার্সন কামরুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সদস্য আল আমিন কিবরিয়া, হাসিবুল ইসলাম সজিব, পথিকৃৎ কুমিল্লার সাইফ।

উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক নাদিমের ওপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com