• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করতে জ্ঞানভিত্তিক রাজনীতি জরুরি: আইনমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৩

9633332001

ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করতে জ্ঞানভিত্তিক রাজনীতি জরুরি: আইনমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে। কারণ রাজনীতিতে এখন চাপাবাজির দিন নেই। দম্ভ বা হ্যাডম দেখানোরও সুযোগ নেই।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জামালপুর সমিতি, ঢাকার আয়োজনে ‘সালাম তালুকদার: নেতা ও মানুষ’ শিরোনামে এ আলোচনা সভা হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার ছিলেন শান্ত-শিষ্ট মানুষ। চিন্তা-ভাবনা করে কাজ করতেন। এখন তার মতো নেতা দরকার। কারণ যেরকম করে বিদ্যুতের দর দিয়ে হুটহাট বলে দিলো; ছয় মাস লাগবে, দুই বছর লাগবে। আরেকজন বললেন, দুই সপ্তাহ লাগবে। তবে শুধু বাতাসে কথা বললে হবে না, গলাবাজি করলেও হবে না।’

অনুষ্ঠানে উপস্থিত জামালপুর-৪ আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার শুধু জামালপুর বা বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন এ দেশের বহুদলীয় গণতন্ত্রের অভিভাবক।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সমিতির মহাসচিব অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। সহসভাপতি আফজাল খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সমিতির সহসভাপতি নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আবু বকর সিদ্দিক, হাসিনুর রহমান চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামান শিবলী, মেজর (অব.) আব্দুর রব ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন সমিতির যুগ্মমহাসচিব হুমায়ুন কবীর আকন্দ।

প্রসঙ্গত, ১৯৮৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপির মহাসচিব ছিলেন আবদুস সালাম তালুকদার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরে যাওয়ার পথে তার মৃত্যু হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com