এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উচিৎপুরা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীরকে (৪৫) ডাকাতি মামলায় করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে উপজেলার জাঙ্গালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ সোমবার (৩ মার্চ) সকালে তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করে। আলমগীর জাঙ্গালিয়া গ্রামের আঃ মালেকের ছেলে।
এলাকাবাসী জানায়, আলমগীর ইউপি সদস্য থাকা কালিন সময় থেকে এলাকায় চুরি ডাকাতি, মাদক ব্যবসা, নারী কেলেংকারী এবং মাদকের বিস্তারসহ বিভিন্ন অপকর্মে প্রত্যক্ষ ভাবে ভুমিকা রেখে আসছে। এর আগে তিনি ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন হাজতবাস করে সম্প্রতি জামিনে ছাড়া পান। এলাকায় এসে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে প্রভাব খাটিয়ে অন্যের জমি দখলকরাসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে।
আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেফতারের পর আলমগীরকে ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।












