• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ককটেল ফাটিয়ে ডাকাতি নারীসহ আহত-৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৫:০০
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৫:০০

9785696

আড়াইহাজারে ককটেল ফাটিয়ে ডাকাতি নারীসহ আহত-৩

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩১ জুলাই) ভোর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নারীসহ তিনজনকে ধারারো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে ডাকাতদল। এলাকায় অতঙ্ক সৃষ্টি করার জন্য ফাটানো হয়েছে ককটেল। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
ভুক্তভোগীরা জানায়, বুধবার শেষ রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে ২০-২৫ জনের ডাকাত দল প্রথমে মোতালিব ও তার ছোট ভাই কামরুলের পাওয়ারলুম কারখানার শ্রমিকদের জিম্মি করে। এ সময় কামরুল, মোতালিবের মেয়ে মিথিলা (২২) চাচাতো ভাই শুভকে (৩০) কুপিয়ে জখম করে ঘরে থাকা সোনার অলংকার, টাকা ও অন্য মালপত্র লুট করে ডাকাতরা।
তারা আরো জানায়, আহত শুভ কৌশলে লোকজন জড়ো করে মসজিদের মাইক দিয়ে এলাকায় ডাকাত পড়ার বিষয়টি ঘোষণা করেন। লোকজন জড়ো হতে থাকলে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় ডাকাতরা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com