• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১২:৩০
আপডেট: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ১২:৩০

965896 3

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, শরীয়তপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ জেলার অপার সম্ভাবনা রয়েছে। সবার দোয়া ও ভালোবাসা পেলে আমি শরীয়তপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত মডেল জেলায় রূপ দিতে চাই।

শুক্রবার (৯ জানুয়ারি) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ দিন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, উন্নয়নের রাজনীতি বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

শুক্রবার সকাল ১০টায় কনেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ছাতিয়ানী গ্রামের তপদার বাড়িতে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা ১১টায় পশ্চিম ছাতিয়ানী ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মের লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর একই গ্রামের মামুন সরদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ওই এলাকায় কয়েকটি কবর জিয়ারত করেন।

দুপুর ১২টায় ৬ নম্বর ওয়ার্ডের ফোরকারপাড় মাদবর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। দুপুর সাড়ে ১২টায় ৪ নম্বর ওয়ার্ডের প্রিয়কাটি গ্রামের স্বপন খানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। দুপুর ১টায় ৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের আলী মুন্সির বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরবর্তীতে ডামুড্যা উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। বিকেল ৩টায় ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু মীর, ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com