• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই : জোনায়েদ সাকি

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৫
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৫

96000010

আমরা নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই : জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপির দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রার্থী ও দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘আমরা নতুনভাবে বাঞ্ছারামপুর তথা পুরো জাতির সামনে চেনাতে চাই। সেটা যদি তৈরি করতে হয়, নিরাপদ বাঞ্ছারামপুর হবে বাংলাদেশের একটা নতুন জায়গা, নিরাপত্তার দিক থেকে বাঞ্ছারামপুর রোল মডেল। মোদ্দাকথা, আমরা একটা বাসযোগ্য নিরাপদ বাঞ্ছারামপুর গড়ে তুলতে চাই।’

রবিবার (১ ফেব্রুয়ারি) রবিবার উপজেলার তেজখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আমরা দেখছি সরকারের ভেতরে কোনো কোনো অংশ কোনো কোনো পক্ষের দিকে ঝুঁকে যাচ্ছে। এটা বাঞ্ছারামপুরের মানুষ গ্রহণ করবে না। আর কোনো নির্বাচন নিয়ে কারচুপি, মেকানিজম, নানা রকম কৌশল করে নির্বাচনকে প্রভাবিত করা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাঞ্ছারামপুরের মানুষও মেনে নেবে না।

আমরা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। এর ব্যতয় ঘটলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
সহিংসতা ও গীবতের রাজনীতি এড়িয়ে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, একে অপরকে পরাজিত করা, লড়াই থাকবে। কিন্তু সেসব যেন খুনাখুনির পর্যায়ে না যায়।

কেউ কারো গীবত করা ঠিক নয়। সামাজিকভাবে আমরা এসব প্রতিরোধ করব।’
নির্বাচনে টাকার খেলা দেখা যাচ্ছে উল্লেখ করে সাকি বলেন, ‘এই বাঞ্ছারামপুরে টাকার খেলার নানা ঝনঝনানি শোনা যাচ্ছে। আপনারা কি টাকার খেলার কাছে হেরে যাবেন? টাকার খেলার মানুষের কাছে ভোটের অধিকার যেতে দেবেন? আমাদের সতর্ক থাকতে হবে। মানুষ টাকার খেলার কাছে হারবে না।


নির্বাচনী পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, গণসংহতি আন্দোলনের স্থানীয় নেতাকর্মীসহ অনেকেই উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com