• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে : হাসান সরকার

প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:৪২
আপডেট: বুধবার, ২৬ মার্চ, ২০২৫ ৫:৪২

hasan

আ’লীগ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে : হাসান সরকার

গাজীপুর মহানগর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘আওয়ামী লীগ নিজেদের স্বার্থে জাতিকে বিভক্ত করে ফেলেছিল। তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে। তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী দল নয়, তাদের ভেতরে কোনো দেশপ্রেম নেই।’

বুধবার (২৬ মার্চ) দুপুরে টঙ্গি বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সভাপতিত্বে ও টঙ্গি সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, মফিজ উদ্দিন, লোকমান হোসেন, সাংবাদিক মোস্তফা আমীর ফয়সল, শেখ আজিজুল হক, মো: জাকির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com