• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আশাশুনিতে গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে কর্মশালা

প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৫৭
আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫ ১:৫৭

965896 18

আশাশুনিতে গ্রামে গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর পঞ্চবার্ষিক (২০২৫–২০৩০) ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কামালনগর লেক ভিউ রিসোর্টে এই কর্মশালার আয়োজন করে আশাশুনি উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা রূপান্তর।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদৌস।

কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব এম শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড গভর্ন্যান্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হকসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি।

প্রধান অতিথির বক্তব্যে মাসরুবা ফেরদৌস বলেন, গোফরইমপ্যাক্ট কর্মসূচি তৃণমূল পর্যায়ে অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইউনিয়নের আগামী পাঁচ বছরের উন্নয়ন রূপরেখা নির্ধারণে এই কর্মশালাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই ইউনিয়ন চেয়ারম্যানদের মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, উন্নয়ন বলতে কেবল রাস্তা-ঘাট বোঝায় না; বরং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো ও কর্মসংস্থানসহ মানুষের জীবনমান উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন। প্রতিটি গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছাতে হবে সমানভাবে। আগামী ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদগুলোকে চূড়ান্ত উন্নয়ন পরিকল্পনা তৈরি করে নিজ নিজ ওয়েবসাইটে আপলোড করতে হবে।

উপপরিচালক মাসরুবা ফেরদৌস উন্নয়ন পরিকল্পনায় জনগণের চাহিদা ও অগ্রাধিকারের প্রতিফলন ঘটানোর আহ্বান জানান এবং বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com