• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে নারী আসামি ধরতেগিয়ে ৬ পুলিশ আহত আটক-৫

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৮
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৮

965874442

আড়াইহাজারে নারী আসামি ধরতেগিয়ে ৬ পুলিশ আহত আটক-৫

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর এলাকায় ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
থানা পুলিশ জানায়, রসুলপুর গ্রামের জুলহাস মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আসমা বেগমকে (৪৫) গ্রেপ্তারের উদ্দেশ্যে বুধবার রাত ১টার দিকে অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। এ সময় আসামির পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুলিশের সরকারি কাজে বাধা দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় এসআই অজিত, এএসআই আরিফ, এএসআই ফারুক, এএসআই শরীর, এএসআই সাইফুল ও এএসআই নিজাম আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার সরকার বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি আসমাকে আটক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন এসে পুলিশকে ঘেরাও করে রাখে। এতে প্রায় এক ঘণ্টা পুলিশ অবরুদ্ধ অবস্থায় ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনার একপর্যায়ে আসামি আসমাকে তার স্বজনরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। তবে পরিবারের দাবি, অসুস্থ হয়ে পড়ায় তাকে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিয়া বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com