• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে লড়তে চান হিরো আলম

প্রকাশ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ৪:৪০
আপডেট: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ৪:৪০

96020

উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে লড়তে চান হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) সংসদীয় আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের পদত্যাগের পর থেকেই ওই এলাকায় উপনির্বাচনের হাওয়া লেগেছে। এই আসন থেকে জাতীয় পার্টির লাঙল প্রতীকে নির্বাচনে লড়তে চান আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রবিবার(১৮ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। যদি আমাকে লাঙল প্রতীক দেওয়া হয় তাহলে লাঙল প্রতীকে নির্বাচন করব। আর যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।’

জাতীয় পার্টির লাঙল প্রতীক চেয়ে দলের মনোনয়ন কিনবেন বলে জানিয়েছেন আশরাফুল আলম। দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জি এম কাদেরের সঙ্গে তিনি দেখা করবেন জানিয়েছেন গণমাধ্যমে।

জানা যায়, আশরাফুল আলম ওরফে হিরো আলম জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

এবারের উপনির্বাচনে লাঙল প্রতীকের দাবিদার হলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ, নন্দীগ্রাম উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাংবাদিক নজরুল ইসলাম দয়া, রওশন এরশাদপন্থী হিসেবে পরিচিত সাংবাদিক আব্দুস সালাম বাবু।

তাদের মধ্যে হিরো আলম ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির মনোনয়ন চেয়েও পাননি। পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে মনোনয়নপত্র উত্তোলন করেও সিরিয়ালে দুই নম্বরে ছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেও যাচাই-বাছাইয়ে দুই দফায় মনোনয়ন বাতিল হয়।

পরে হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান। ব্যাপক আলোচনা ও সমালোচনার মাঝেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী (সিংহ প্রতীকে) হিসেবে অংশ নেন হিরো আলম। তবে হেরে যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com