• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোম্পানীগঞ্জে শিক্ষানুরাগী রমজান আলী রাজুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:১৭
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:১৭

9655523 1

কোম্পানীগঞ্জে শিক্ষানুরাগী রমজান আলী রাজুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরী হাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম রমজান আলী রাজুর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হযেছে।

সোমবার (২৩ জুন) সকালে চৌধুরী হাট ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো.শেখ সাদী।

শোকসভায় আরও বক্তব্য রাখেন, কলেজের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হানিফ আনসারি, মরহুম রমজান আলী রাজুর বড় ভাই গোলাম রহমান, ইউনিয়ন বিএনপি নেতা কবির আহম্মেদ, ইউপি সদস্য আল মামুন প্রমূখ।

শোকসভায় বক্তরা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,এই অঞ্চলের শিক্ষার প্রসারে তিনি ছিলেন বটবৃক্ষের মতো। রাজুর শূন্যতা সহজে পূরণ হবার নয়। চরপার্বতী ইউনিয়নের মানুষ একজন প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তিকে হারালো। এ সময় সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন চৌধুরী হাট এন্তেজিয়া মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com