• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে: এ্যানি

প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ১০:৩০
আপডেট: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ১০:৩০

966698569 1

গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে এক আলোচনা সভায় এ্যানি এসব কথা বলেন। আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা ও বন্যা আশ্র‍য়কেন্দ্রে দুর্গতদের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপিনেতা এ্যানি বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি। কিন্তু বিচারের প্রক্রিয়া এখনও ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিগত সময়ে আমাদেরকে ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতাকর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদেরকে গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচার দাবি করছি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com