• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেমরায় ইট দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৫
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৩:০৫

ডেমরায় ইট দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা

ডেমরায় ইট দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার কামারভোগ এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে রনি (২৬) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন।

নিহত দেলোয়ার হোসেন ব্যাটারিচালিত রিকশার চালক। গণপিটুনিতে আহত রনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। তাঁরা ডেমরার কামারভোগ এলাকার বাসিন্দা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, রনির বিরুদ্ধে মাদকাসক্তি ও মাদক বিক্রির অভিযোগ রয়েছে। দেলোয়ার ও রনি একে অন্যকে চেনেন। দেলোয়ার রনির কাছে দেড় শ টাকা পেতেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে দেলোয়ারের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন রনি।

এ সময় স্থানীয় কয়েকজন রনিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com