• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

‘গতিতেই শান্তি’ খোঁজা কিশোরের প্রাণ গেল সড়কে

প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০

‘গতিতেই শান্তি’ খোঁজা কিশোরের প্রাণ গেল সড়কে

‘গতিতেই শান্তি’ খোঁজা কিশোরের প্রাণ গেল সড়কে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

উচ্চ গতিতে মোটরসাইকেল চালানোর ভিডিও ফেসবুক স্টোরিতে প্রকাশ করে লিখলেন ‘গতিতেই শান্তি’। এর ঘণ্টাখানেক পরেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তরুণ।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট বাজারের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইশাদ আহম্মেদ (১৭) উপজেলার মক্রবপুর পূর্ব পাড়া গ্রামের ওমান প্রবাসী ইলিয়াস হোসেন মিয়াজির ছেলে। ছেলের মৃত্যুর খবরে আজ শনিবার ওমান থেকে ঢাকা পৌঁছানোর পর হেলিকপ্টার যোগে সকাল সাড়ে ১১টায় বাড়ি ছুটে আসেন ইলিয়াস।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট বাজারের তালতলা এলাকায় উচ্চগতি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইশাদ।

এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইশাদের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, দুর্ঘটনার কিছুক্ষণ পূর্বে নিজের ফেসবুক স্টোরিতে উচ্চ গতিতে মোটরসাইকেল চালানো একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই স্টোরিতে লেখা ছিল ‘গতিতেই শান্তি’।

বিষয়টি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নিহতের জেঠাতো ভাই নাইমুল ইসলাম জানান, আজ বাদ আসর মক্রবপুর পূর্ব পাড়া শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরবর্তীতে পারিবারিক কবরস্থানেই তাকে দাফন করা হবে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com